আ. লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা; মন্ত্রিপরিষদও গঠন করেছে বিএনপি


আ. লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা; মন্ত্রিপরিষদও গঠন করেছে বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (কামাল) বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে।

আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে এক ভাষনে তিনি এ কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে। এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

আরও পড়ুনঃ ইরানে একদিনে ৮ বিক্ষোভকারীকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী

নেতা–কর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান বলেন, ‘সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে তিনি বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।