প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমাতে গত বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ আরোপ করে সেখানকার প্রাদেশিক সরকার।
সে আইন অমান্য করে শুক্রবার নামাজ পড়ার কারণে সিন্ধু প্রদেশের করাচিতে অন্তত ৩৮ জন ইমামকে আটক করেছে দেশটির পুলিশ। এফআইআর করা হয়েছে ৮৮ জনের নামে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পেনাল কোডের ১৮৬ ধারা, ১৮৮ ধারা, ২৬৯ ধারা ও সিন্ধু প্রদেশের মহামারী রোগ আইন ২০১৪ এর ৪ ধারা অনুযায়ী এসব এফআইআর দায়ের করা হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, মধ্য জেলায় ২১ জনের নামে এফআইআর এবং ২৩ জনকে গ্রেফতার, পূর্ব জেলায় ২০ এফআইআর, করাঙ্গিতে ১২ এফআইআর ও ২ জনকে আটক, দক্ষিণ জেলায় ৩ এফআইআর ও ১ জনকে গ্রেফতার, এবং করাচিতে ৮ এফ আইআর ও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

