এ বছর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের এ পরিস্থিতিতে তা স্থগিত করা হবে বলে জানা গেছে।
আগামী শুক্রবার আইসিসির বৈঠক থেকে আসতে পারে এই সিদ্ধান্ত। এমন খবরই ভেসে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে।
তবে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, করোনার কারণে নয়! আইপিএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অক্টোবরে হচ্ছে না টি-২০ বিশ্বকাপ।
অক্টোবরে অস্ট্রেলিয়া হওয়ার কথা ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনায় সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে রুদ্ধ বহিরাগতদের প্রবেশ দ্বার। এই স্বল্প সময়ে নতুন কোনো আয়োজক পাওয়া সম্ভব না।
এমন অবস্থায় কোনো উপায় না পেয়েই কিনা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে যাচ্ছে আইসিসি। আগামী-বছর ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই অস্ট্রেলিয়াকে চলতি বছরের বিশ্বকাপ আয়োজন করতে হবে ২০২২ এ। বিশ্বকাপ বাতিল হলে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া। এমন একটা প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইপিএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ হচ্ছে না। বার বার তারিখ পরিবর্তন হচ্ছে। নানা মহলে এমন খবর শোনা যাচ্ছে। বিশ্বকাপের সঙ্গে আইপিএলের অদৃশ্য একটা যোগসূত্র পাওয়ায় সংস্থাটিকে পড়তে হচ্ছে ইনজামাম-উল-হকদের মত সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে।
যেখানে ইংল্যান্ড, উইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলছে। সারা দুনিয়ায় ধীরে ধীরে ক্রিকেট শুরু হচ্ছে। সেখানে করোনার দোহাই দিয়ে বিশ্বকাপ বাতিলের যুক্তি কোথায়?

