গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান।
মাত্র চার দিন আগে তাঁর মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে।
ইরফানের জন্ম রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার এখনো সেখানেই থাকে। সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে আসেন। এরপর পাকাপাকিভাবে যোগ দেন বলিউডে।

