আকরামকে দেখে নিবেন, বলেছিলেন ওয়াসিম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশের ক্রিকেটের শুরুর দিকের তিন নায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে লাইভে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার রাতে এ আড্ডায় তামিমের বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।

এ চারজনের আড্ডায় বারবার ঘুরে ফিরে এসেছে নব্বইয়ের দশকের ক্রিকেট। স্মৃতির পাতা হাতড়ে আকরাম খান ওয়াসিম আকরামকে মনে করিয়ে দেন ১৯৯৫ সালের এশিয়া কাপের একটি ঘটনা।

যেখানে বাংলাদেশ অধিনায়ক আকরামকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম।

ওয়াসিমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৯৯৫ সালের এশিয়া কাপের কথা মনে আছে ওয়াসিম ভাই? ভারতের বিপক্ষে আপনি খুবই দারুণ বল করেছিলেন। শচিনকে (টেন্ডুলকার) ইচ্ছেমত বাউন্সার দিয়েছিলেন। সেই ম্যাচে আপনারাই জিতেছিলেন।’

পাকিস্তানের পরের ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। ওয়াসিম জানতে চাচ্ছিলেন টস জিতলে বাংলাদেশ কী করবে? সে অনুযায়ী অনুশীলনের সূচি সাজাবে পাকিস্তান।

সে প্রসঙ্গ এনে আকরাম খান বলেন, ‘পরেরদিন আমাদের সঙ্গে ম্যাচ ছিল আপনাদের। আমিই তখন বাংলাদেশের অধিনায়ক। আপনি এসে জিজ্ঞেস করলেন, টস জিতলে আমরা কী নেবো? আমি বলেছিলাম, আগে বোলিং করব। আপনি আশ্বস্ত হয়ে বললেন, তাহলে ঠিক আছে। এই গরমের মধ্যে আর তাহলে অনুশীলনে যাব না।’

আকরাম আরও বলেন, ‘টসের সময় যাচ্ছিলাম। নান্নু ভাই এসে বললেন, ফিল্ডিং কেন নেবে? ওরা আগে ব্যাট করলে তিনশর বেশি রান করবে, কীভাবে হবে? জিতলে ব্যাটিং নিও। আমি টস জিতে ব্যাটিং নেই, এরপর আপনি ড্রেসিংরুমে এসে আমাকে বললে, ‘আকরাম তুমি আসো, তোমাকে দেখে নেবো।’

সেই দুই দলের মধ্যেই সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন আকরাম খান। নিজেদের পুরো ৫০ ওভার খেলে বাংলাদেশ করেছিল ৮ উইকেটের বিনিময়ে করেছিল ১৫১ রান। পাকিস্তান সহজেই জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে।