বিনোদন প্রতিবেদক
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের দেশটাকে সুস্থ সুন্দর রাখার দ্বায়িত্ব আমাদের সবার। এমন চেতনাবোধের একক নাটক লাইব্রেরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বর্তমান সময়ে জনপ্রিয় নাট্যকার আকাশ রঞ্জন।

অভিনয় করেছেন অহনা, জোভান, জিয়াউল হাসান কিসলু, আহসানুল হক মিনু ,শিখা মৌ, বিনয় ভদ্রসহ আরো অনেকে।
আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায় লাইব্রেরী নাটকটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে বলে জানিয়েন নির্মাতা আকাশ রঞ্জন।
