করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বে লকডাউনে বন্দি থাকতে হচ্ছে। আর এই লকডাউনে অবাক কাণ্ড ঘটিয়েছেন তুর্কির এক সাহসী তরুণ।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ২৯ বছরের এক প্যারাগ্লাইডিং প্রশিক্ষককে আকাশে প্যারাসুটে ভেসে সোফায় বসে টিভি দেখতে দেখা গেছে।
স্বাভাবিকভাবেই সে অন্যান্য কাজকর্ম সাড়ছে। আকাশ থেকে অবতরণের সময়ও কোনোরকম ঝামেলা হয়নি তার।
রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এমন একটি ভিডিও ওয়েবসাইটে পোস্ট করে।
https://youtu.be/16qZeRZUMtY

