আক্রান্ত চিকিৎসকদের অধিকাংশই রাজধানীর



আক্রান্ত চিকিৎসকদের অধিকাংশই রাজধানীর

করোনা সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো ৫৪৭ জন।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে অধিকাংশই রাজধানীর। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৪১১ জন।

জানা গেছে, তারা বিভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মোট আক্রান্তদের ম‌ধ্যে বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।