আগামীকাল থেকে লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

শুক্রবার (১ মে) থেকে আপাতত দেশের তিনটি রুটে বাংলাদেশ রেলওয়ের লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনটি রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও য‌শোর-ঢাকা-য‌শোর।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, এই তিনটি রুটের মধ্যে যশোর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-চট্টগাম রুটে দৈনিক লাগেজভ্যান ট্রেন চলাচল করবে।

শরিফুল আলম বলেন, এই লাগেজভ্যান ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় বিকাল ৪টায় পৌঁছাবে, আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে।

একইভাবে ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। প্রতিদিন এই রুটের গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।

জানা গেছে, কৃষক ও ব্যবসায়ীদের চাহিদা অনুপাতে ট্রেনের সংখ্যা ও কোচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। উল্লেখ্য, এই ট্রেনে কোনও সিট থাকে না, ভেতরে পণ্য পরিবহন করা যায়।