আজ ছয় ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও আশেপাশের এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সোমবার তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশেপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।