ভাষণে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরতে পারেন বলে জানা গেছে।
বিএনপি জোটের বর্জন ও জ্বালাও-পোড়াওয়ের মধ্যেই ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন ওই বছরের ১২ জানুয়ারি।
শুক্রবার চার বছর পূর্ণ করছে এই সরকার। এ নিয়ে টানা নয় বছর সরকার পরিচালনা করছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ
