আজ হস্তান্তর হচ্ছে ১ লাখ রোহিঙ্গার তালিকা: ওবায়দুল কাদের




সেনাবাহিনীর দমন-পীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আজ ১ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়াছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কক্সবাজারের উখিয়ায়, আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় আগামী নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সময় ও স্রোতের মত জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম ধাপে ৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। নাইপিদোতে দেশটির মানবাধিকার কমিশনের সাথে বৈঠক শেষে জানিয়েছেন মিয়ানমারের সমাজ কল্যাণ ও প্রত্যাবাসন বিষয়কমন্ত্রী উইন মায়াত আয়ে।
গত বুধবার নেপিডোতে দেশটির মানবাধিকার কমিশনের প্রতিনিধিকে জানান, আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু করবে মিয়ানমার। শুরুতে রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দু ধর্মাবলম্বীদের ফেরত নেওয়া হবে।
আরও পড়ুন;
৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা     
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে