আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত এ ট্রাইব্যুনালে আর থাকছেন না তিনি।
পদত্যাগপত্রে সুমন লিখেছেন, ‘ইদানীং বিভিন্ন সামাজিক স্বেচ্ছামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সময় দিতে পারছি না। এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’
ব্যরিস্টার সুমন ২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন মামলায় ‘অত্যন্ত নিষ্ঠার সাথে’ দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হওয়ার পাশপাশি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করেন।

