আন্তর্জাতিক বাজারে বেড়েছে গমের দাম


আন্তর্জাতিক বাজারে বেড়েছে গমের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার জের ধরে গমের দাম বাড়ছে।  যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম আগের তুলনায় কমে ৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়ে গেছে।

সিবিওটিতে সর্বশেষ মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৭৩ সেন্টে, যা আগের তুলনায় সাড়ে ৩ সেন্ট বেশি। দিনের শুরুতে প্রতি বুশেল গমের দাম ৪ ডলার ৭৮ সেন্টে উঠেছে। এই বছরের ২৫ ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত এটাই কৃষিপণ্যটির সর্বোচ্চ দাম।

এছাড়াও, যুক্তরাষ্ট্র থেকে মিসর প্রায় ৬০ হাজার টন গম কেনার উদ্যোগ নিয়েছে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ২২১ ডলার। ইথিওপিয়া  ছয় লাখ টন গম কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আন্তর্জাতিক বাজার থেকে ৫০ হাজার টন গম কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারও। এরকম ক্রমবর্ধমান চাহিদার কারণে গমের দাম অধিকতর বেড়ে যাচ্ছে।