আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ১২




হামলাকারীরা প্রাদেশিক রাজধানী গারদেজের পুলিশ সদরদপ্তর সংলগ্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় অন্তত দুই হামলাকারী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রদেশটির তিন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্রাদেশিক পুলিশের প্রধানও রয়েছেন। কিন্তু আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ প্রধান আহত হয়েছেন শুধু এটুকুই তারা নিশ্চিত করতে পারে।
 
বিবৃতিতে বলা হয়, “ওই মূহুর্তে ক্রাইসিস রেসপন্স ইউনিট এলাকাটি সিল করে দেয় এবং সন্ত্রাসীদের শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক, উভয়েই রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের উপপরিচালক হেদায়েতুল্লাহ হামিদি। হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।