আবারো দূষিত শহরের শীর্ষে ঢাকা



আবারো দূষিত শহরের শীর্ষে ঢাকা

আবারো ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়াল ও যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।

এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরের তালিকা থেকে এই দেশগুলোর বেশির ভাগ শহরের নাম সরে গেছে। বিশেষ করে চীন ও ভারতের শহরগুলোর পরিবেশগত পরিস্থিতির উন্নতি লক্ষণীয়।

এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। গত এক দিনের ব্যবধানে ঢাকার বায়ুর মান আরও খারাপ হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় রাস্তাঘাট ও কলকারখানায় মানুষের ব্যস্ততা কমে যাওয়ায় বিশ্বের বেশির ভাগ দেশের বায়ুদূষণ কমেছে।

সেইদিক থেকে ঢাকার বায়ুর মানে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। এখানে বায়ুদূষণ আরও বেড়েছে।