কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন।
আজ শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে বিভিন্ন পর্যায়ের গরিব রোগীদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
আরও পড়ুনঃ “বিএনপি’কে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ করেনি”
মন্ত্রী বলেন, এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপের সঙ্গে ধাক্কা দেয়ার সক্ষমতা হবে।
মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের উপকার করতে পারলে রাজনীতির সফলতা হবে। বঙ্গবন্ধু চাইতেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। একই কাজ প্রধানমন্ত্রীও করে যাচ্ছেন।

