আমেরিকায় করোনায় মৃত বেড়ে ৩,৪০০


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪০০। মঙ্গলবারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, যা ৯/১১-র জঙ্গিহামলায় নিহতের সংখ্যার থেকে অনেকটাই বেশি। সরকারি ভাবে আমেরিকায় ওই জঙ্গিহামলায় প্রাণ হারিয়েছিলেন ২,৯৭৭ জন।

করোনার মহামারী কতটা ভয়াবহ হতে চলেছে, তার একটা আভাস দিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেস-এর ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফাউসি। তার অনুমান যদি ঠিক হয়, কোভিড-১৯ এর সংক্রমণে আমেরি্কায় মৃতের সংখ্যা ২ লক্ষে পৌঁছতে পারে।

এ থেকেই আন্দাজ পাওয়া যায়, ইতালি, স্পেনের থেকেও ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা আরও ভয়ংকর হতে চলেছে। ইতিমধ্যে ১ লক্ষ ৭৪ হাজারেরও বেশি মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ এসেছে প্রায় ১১ হাজার (১০,৯০০) ব্যক্তির। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

একটি সমীক্ষা বলছে, আমেরিকায় প্রতি ২ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়। গত সোমবার ২২,০০০ জন করোনা পজিটিভির সন্ধান মেলে। ওই দিন মৃত্যু হয় ৬০৫ জনের।মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে।

করোনায় আমেরিকার হটস্পট নিউ ইয়র্ক। শুধু নিউ ইয়র্কেই ১০০০+ জন করোনায় মারা গিয়েছেন। ১৫ এপ্রিলের মধ্যে এই সংখ্যাটা ২০০০ ছাড়িয়ে যাবে। এরই মধ্যে আমেরিকার এই প্রাণকেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। যে ব্যাপক হারে সংক্রমণ ছাড়াচ্ছে, তাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী, চিকিত্সকেরা। অ্যাম্বুল্যান্সও পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।