আম্পানের মাঝে জন্ম, নাম তাই ‘আম্পান’



ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব চলাকালীন সময়ে বৃস্পতিবার ভোর রাতে হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন এক প্রসূতি মা। মনপুরা হাসপাতালের  ডাক্তার ও নার্সরা খুশিতে জন্ম নেওয়া ওই ছেলে সন্তানের নাম দেন ‘আম্পান’।

মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫) বেগম হলেন আম্পানের মা।

জানা যায়, ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় সামিয়া। পরে ঘূর্ণিঝড়ের কারণে ভোলা নেওয়া যায়নি তাকে।

তারপর মনপুরা হাসপাতালের ডাক্তর ও নার্সদের সেবায় সুস্থ অবস্থায় প্রথম ছেলে সন্তান ‘আম্পান’ পৃথিবীতে আসে। সেই খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেওয়া ওই ছেলের নাম দেয় আম্পান। এখন মা ও সন্তান আম্পানসুস্থ রয়েছেন।