'আর্জেন্টিনায় তোমাকে দোষারোপ করে কেন?'


'আর্জেন্টিনায় তোমাকে দোষারোপ করে কেন?'

সম্প্রতি আর্জেন্টিনার রেডিও ৯৪৭ এর সাথে আলাপকালে কিছু কথা বলেছেন লিওনেল মেসি। পাঠকদের সুবিধার্থে পুরো সাক্ষাৎকারটির অনুবাদ তুলে ধরা হলো।
বাংলায় অনুবাদ করেছেন: শফি আহমেদ শোভন
আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে মেসির যা বলার ছিল :
“বর্তমান প্রজন্মের সাথে মানুষ সঠিক আচরণ করে নাই৷ আমরা সিগারেট বিক্রেতা নই। আমরা পেশাদার খেলোয়াড় এবং আমরা সর্বদা জিততে চাই। আমি অার্জেন্টিনার হয়ে কিছু অন্তত জিততে চাই। আমি সব গুলো গুরুত্বপূর্ণ ম্যাচেই খেলব। অনেকেই আমাকে বলেছিল আমি জাতীয় দলে ফিরব না। পরিবার, বন্ধুবান্ধব… আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘আর্জেন্টিনায় তোমাকে তারা অভিঘাত করে কেনো?’ ”
“প্রকৃতপক্ষে, শক্তিশালী দল হিসেবে গড়ে ওঠার জন্য অনেক কাজ বাকি আছে। ছেলে গুলো আর্জেন্টিনার হয়ে খুব কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আপনাকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে এবং আমার বিশ্বাস আছে যে আমরাও শক্তিশালী একটা দল হব।”
আর্জেন্টিনা দলে আগত নতুন প্লেয়ারদের সম্পর্কে :
“নতুন আগতদের দৃঢ় হয়ে এগিয়ে যেতে হবে এবং দলের সাথে খেলে যেতে হবে, আমার সাথে নয়। তারা প্রতি সপ্তাহ শেষে যা করে তার ফলস্বরূপই তারা জাতীয় দলে এসেছে।”
“তাদের সবার সাথেই আমার ভাল সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে, দলে তাদের মাঝে আমিই নতুন। তাই তাদের সাথে আমাকেই মানিয়ে নিতে হবে।”
“ইকার্দির সাথে আমি দুটি ম্যাচ খেলেছিলাম ৷ কিন্তু আমি জানি না কি ঘটার কারণে সে বলেছিল যে এই গ্রুপটা পূর্বে খারাপ ছিল। আমি জানি না সে কি বুঝিয়েছিল। আমি কখনোই কারও সাথে খারাপ আচরণ করি নাই।”
“আমি কথা কম বলি। আমি খেলে যাই এবং সেটাই আমি পছন্দ করি।”
রোনালদো এবং বিশ্বের সেরা প্লেয়ারদের ব্যাপারে :
“নেইমার, এমবাপ্পে, হ্যাজার্ড, সুয়ারেজ, অ্যাগুয়েরো ৷ এই মুহূর্তে তারা বিশ্বসেরা। রোনালদোর নামটা আমি এই লিস্ট থেকে বাইরে রাখতে চাই এবং আমার নামের পাশে বসাতে চাই। আমি হলফ করে বলছি যে আমি কথাটা সৎ ভাবেই বলেছি।”
“আমি রোনালদোকে স্পেনে মিস করি। যদিও তার ট্রফি গুলো জয় করা দেখাটা দুরূহ ছিল তারপরও তার এখানে থাকাটা আনন্দদায়ক ছিল।”
“জুভেন্টাসের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। তারা একটা মহান দল এবং রোনালদোর উপস্থিতিতে সেই মহত্তটা আরও বেড়ে গিয়েছে। আশা করি আমরা ফাইনালে পৌছাব এবং তারপর যা হবার হবে।”
ভক্ত এবং মিডিয়ার সমর্থন সম্পর্কে :
“আমি জানি যে তাদের অধিকাংশই আমাকে সমর্থন করে। আমি যখনই আর্জেন্টিনাতে যাই, তারা আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি জানি, সংখ্যালঘু মানুষ খারাপ কিছু বা দোষ খুঁজে বেড়ায়। আমি এটা খুব ভালভাবেই জানি।”
“তারা যা বলতে চায় তাদের বলতে দিন। আমি শুধু খেলে যেতে চাই এবং আমি সেটাই করি।”
“আমি সাধারণত প্রতি ম্যাচে পাওয়া দুটি জার্সিই প্রতিপক্ষের সাথে বদল করি।”
“১০ নম্বর জার্সিটার মহত্ত আমার প্রেক্ষিতে মাপা উচিত না।”
ফাইনালে মিস হওয়া চান্স গুলো সম্পর্কে :
“আপনি জানেন আমি কতবার ফাইনাল এবং মিস করা চান্স গুলোর রিপ্লে দেখেছি? সেই সুযোগ গুলোর কিছুও যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আজ সবকিছু অন্যরকম হতে পারত।”
মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি মিস করা সম্পর্কে :
“আমার সম্পর্কে নানান কথা বলা, নতুন নতুন বিষয় আবিষ্কার করা মানুষের প্রথা হয়ে দাড়িয়েছে। সত্যি বলতে ডিসেম্বর ব্রেকের পূর্ব থেকেই আমি আমার শরীরের পিউবিস অঞ্চলে ব্যাথা অনুভব করছি। আমার সামান্য ট্রেনিং করা এবং সব গুলো ম্যাচ না খেলারই কথা ছিল।”
ভেনেজুয়েলার বিপক্ষে ডিফেন্স লাইনে ৫ জন নামানোর ব্যাপারে :
“এটা আমার জন্য বিস্ময়কর ছিল কারণ ট্রেনিং এ প্রথম কয়েক দিন আমরা অন্যভাবে খেলেছি। তবে এখন আমাদের ব্যতিক্রম কিছু ট্রাই করার সময়। তিনি (কোচ) তার সিদ্ধান্তে পৌছে গেছেন।”
নিউয়েলস ওল্ড বয়েসে খেলা সম্বন্ধে :
“নিউওয়েলস এর হয়ে খেলতে পারলে আমি অবশ্যই খুশি হব। কিন্তু আর্জেন্টিনায় ফিরে যাওয়াটা সহজ নয়। আমাকে আমার পরিবার ও সন্তানদের নিয়ে ভাবতে হবে। এটা তাদের ওপরও নির্ভর করে।”
“আমি রিভার প্লেট থেকে এসেছি? ছোট থেকেই আমি শুধু নিউয়েলস এর ছিলাম। আমি জানি না তারা কেনো মনে করে আমি রিভার থেকে এসেছি।”
ক্লাওডিও তাপিয়ার (এএফে প্রেসিডেন্ট) সাথে সম্পর্কের বিষয়ে :
“শুরু থেকেই তাপিয়ার সাথে আমার খুবই ভাল সম্পর্ক রয়েছে।”
বার্সেলোনার খেলার ধরণ সম্পর্কে :
“বার্সেলোনার দর্শন হচ্ছে তাদের ইতিহাস। আর্জেন্টিনায় বার্সেলোনার ধরণে খেলার মত প্লেয়ার নাই এবং সেই ধরণটা আয়ত্ত করার মত যথেষ্ট সময়ও নাই।”
লুইস সুয়ারেজ সম্পর্কে :
“আমি জীবনে মাঠে খেলার সময় আমার পাশে বহু গ্রেট প্লেয়ারদের পেয়েছি কিন্তু সুয়ারেজের সাথে মাঠের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।”
গেতাফের বিপক্ষে ২০০৬ সালে তার করা সেই গোলটি বার্সেলোনার ইতিহাসে সেরা গোল হিসেবে নির্বাচিত হওয়া সম্পর্কে :
“আমি হলে সেই গোলটিকে সেরা নির্বাচিত করতাম না। বরং বার্নাব্যুতে মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লীগের সেমি ফাইনালে করা গোলটি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা সেই হেডারটিকে বাছাই করতাম।”