আসছে 'তেরে নাম' এর সিক্যুয়াল


আসছে 'তেরে নাম' এর সিক্যুয়াল

‘তেরে নাম’ সিনেমা ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। মুক্তির পর তুমুল ঝড় তুলেছিল বক্স অফিসে। আবারও ‘তেরে নাম’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছেন পরিচালক।
পরিচালক জানান, ‘হ্যাঁ, এটা সত্যি। আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে যাচ্ছি। এখন শুধু এটাই বলতে পারি, প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিতেও ছবির প্রেক্ষাপট হবে প্রেম কাহিনি।’
তিনি আরও জানান, ‘তেরে নাম টু’-তেও প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তার বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন তা এখনও ঠিক হয়নি।
১৬ বছর পর শুরু হওয়া ‘তেরে নাম টু’ সিনেমার মধ্যে দিয়ে দর্শক আবারও প্রেমিক সালমানকে পাবে।