'আহারে'র পর 'ব্যাং ব্যাং' নিয়ে আসছেন আহমেদ তোফায়েল



‘আহা রে’ শিরোনামের একটি গান গেয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন আহমেদ তোফায়েল। সেটা অবশ্য পুরোনো গল্প। এই ঈদে তিনি হাজির হচ্ছেন বৃষ্টি বিষয়ক ‘ ব্যাং ব্যাং’ শিরোনামের একটি শিশুতোষ গান নিয়ে।
ব্যাং ব্যাং গানে আহমেদ তোফায়েলের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন তাসনুভ ও বুলেট। আর মিক্সিংয়ে নিলয়।
পেশায় সংবাদকর্মী আহমেদ তোফায়েল একটি বেসরকারি টিভি চ্যানেলে সিনিয়র জয়েন্ট নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থাপনাও করছেন বিভিন্ন অনুষ্ঠানে। এত কিছুর মধ্যেও গান ভালবাসেন। সময় পেলেই গিটার নিয়ে বসে যান প্রতিভাবান এই শিল্পী। কিছুটা প্রচারবিমুখ তিনি তবে সঙ্গীত চর্চায় কমতি রাখেননি কখনো।
তোফায়েল বলেন, ‘শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান করা হয় না। সেই শূন্যতা পুরণে ব্যাং ব্যাং একটি ছোট্ট প্রয়াস। এই গানের মাধ্যমে শিশুদের কেবল আনন্দ দেয়ার কথাই ভাবা হয়েছে।’
ঈদে গানটি এফএম রেডিওতে আনরিলিজড ট্রাক হিসেবে শোনা যাবে বলে জানান এই সঙ্গীত শিল্পী।
https://www.facebook.com/ahmed.tophayel/videos/1410183149029740/