আয়া সোফিয়া নিয়ে কী বললেন পোপ?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করা নিয়ে পোপ ফ্রান্সিস নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন নোবেলজয়ী তুর্কি লেখক অরহান পামুকও।

রোববার ভ্যাটিকানে প্রার্থনা শেষে আয়া সোফিয়া নিয়ে পোপ বলেন, ‘আয়া সোফিয়ার ঘটনায় আমি ব্যথিত। ইস্তানবুলের কথা বার বার মনে পড়ছে।’

অপরদিকে বিশিষ্ট লেখক অরহান পামুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ধর্মনিরপেক্ষ তুরস্ক নিয়ে আমাদের দীর্ঘদিনের গর্ব ছিল, তা ধসে গেল। ধর্মনিরপেক্ষ মানুষের কথায় কান দিল না দেশ।’

উল্লেখ্য, গত শুক্রবার তুরস্কের একটি আদালত ঘোষণা করে, আয়া সোফিয়াকে ফের মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে। আদালতের ঘোষণার পরেই তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ান। একটি নির্দেশনায় সই করে তিনি জানিয়ে দেন যে, আগামী ২৪ জুলাই থেকে ফের নামাজের জন্য ব্যবহার করা যাবে মসজিদটি।

এর্দোয়ান অবশ্য জানিয়েছেন, মসজিদ হিসেবে ব্যবহৃত হলেও আয়া সোফিয়া দেখার জন্য সমস্ত ধর্মের পর্যটকরাই সেখানে প্রবেশ করতে পারবেন। কিন্তু তাতেও নিন্দা থামছে না। গ্রিস সহ বেশ কিছু দেশ তুরস্কের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইউনেস্কো জানিয়েছে, আয়া সোফিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ স্টেটাস পুনর্বিবেচনা করা হবে।

তবে আয়া সোফিয়াকে ফের মসজিদে পরিণত করার জন্য যথেষ্ট চাপও ছিল দেশের ভিতর। একাংশের মানুষ অনেক দিন ধরেই চাইছিলেন, কাঠামোটি আবার মসজিদ হিসেবে খুলে দেওয়া হোক। দেশের সরকারও তা সমর্থন করেছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে তা সত্যি হলো।