ইউরোপে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ইতালিতে ২৯ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মহামারী আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। প্রতিনিয়তই দেশটিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১২৮ জনে।

দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, করোনা আক্রান্ত ৫২ শতাংশ রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছে। আরও ১০১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে এবং ৪০১ জন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপের মধ্যে ইতালিতেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। ইতালির পরিস্থিতি দেখে প্রতিবেশী সব দেশ ইতোমধ্যে সীমান্ত বন্ধ করেছে।

এ বিষয়ে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে এতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৮৮।

চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮৩৫ জন, শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ২৫১ জন। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ৪০০ জন। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ১৬ জন। আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯৯২ জনের। আর করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৮৫ হাজারেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির ভেতরে এটিই প্রথম কোনো মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভাইরাসের বিস্তারে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বিশ্বের ৫০টিরও বেশি দেশে এ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।