ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (আইএসএস) গবেষকেরা দাবি করছেন দেশটিতে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল ডিসেম্বরেই।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে , গবেষকেরা মিলান ও তুরিনের ১৮ ডিসেম্বরের নর্দমার পানির নমুনাতে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন। তবে ইতালিতে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।
আইএসএস গবেষকেরা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের বর্জ্য পানি শোধনাগারের ৪০টি নমুনা পরীক্ষা করে এ তথ্য দেন।
উল্লেখ্য, ইতালিতে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। দেশটিতে এই মহামারিতে শেষ খবর পাওয়া পর্যন্ত চৌত্রিশ হাজার ছয়শ ১০ জন রোগী প্রাণ হারিয়েছে।

