ইমরুল কায়েসকে নেওয়ার দাবিতে মানববন্ধন


paperslife

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে জায়গা হয়নি বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের। দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইমরুল, হতাশ তার ভক্তরা।

বিশ্বকাপগামী দলে ইমরুল কায়েসকে না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন মেহেরপুরের সর্বস্তরের মানুষ। নিজেকে প্রমাণ করার পরও এভাবে সুযোগ না পাওয়ায় বিসিবিকে দুষছেন সাধারণ মানুষ।

ইমরুলকে পুনঃরায় দলে অর্ন্তভূক্ত করার দাবিতে গতকাল (রবিবার) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার ক্রিকেট প্রেমীরা।

মানববন্ধনে বক্তরার বলেন, গেল কয়েকটি সিরিজে ইমরুরের ধারাবহিক পারর্ফম করেছে। তামিমের যৌগ্য উত্তরসরি হিসেবে বার বার নিজেকে প্রমান করেছেন। অথচ ডানহাতি বামহাতি কম্বিশনের অজুহাতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। যা বিশ্বের কোন দলের ইতিহাসে নেই।

বার বার নিজের যৌগ্যতা প্রমান করার পরও কিভাবে বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান বক্তারা।