এবার নিজ দায়িত্ব থেকে ইতি টানলেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি। গণমাধ্যমের বরাতে জানা যায়, আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের আস্থা অর্জনের চেষ্টা করেন। কিন্তু কোরাম সংকটের কারণে দুইবার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
আলাভি বলেছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে এ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
ইরাকের আইন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।
এক ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পার্সটুডে

