ইরানে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছে। ইরানের সরকারি তথ্যানুযায়ী, এটি দেশটিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
এর আগে গত ২৯ জুন ১৬২ জনের মৃত্যু দেখেছিল ইরান।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গতকাল রোববার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬০ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন।
এছাড়া ইরানে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৭১ জনের।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২১৩ জন। এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ৩৬ হাজার ৭৮৪ জন।

