ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটির সব যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার দেশটির জাগরোস পার্বত্যাঞ্চলে এই বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।
রাজধানী তেহরান ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজের মধ্যবর্তী এলাকার আকাশে থাকাকালে জাগ্রোস পর্বতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। এলাকাটি ইস্পাহান প্রদেশের সেমিরম শহরের কাছে বলে খবর গণমাধ্যমের।
ইরানের জরুরি বিভাগের এক মুখপাত্র বলেছেন, “সব জরুরি বাহিনীগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উড়োজাহাজটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।”
খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে জরুরি বিভাগের একটি হেলিকপ্টার যেতে পারেনি বলে প্রকাশিত খবরে জানা গেছে।
