কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানা যায়, বৃহস্পতিবার (র্যাব-১৫) এর একটি চৌকস দল অভিযান চালিয়ে কহিনুর আকতার নামের ওই নারীকে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
র্যাব-১৫ (সিপিসি-১) ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ এই মহিলাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, মাদক পাচারে জড়িত অপরাধীরা বিভিন্ন কৌশলে তাদের অপকর্ম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য র্যাবের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, আটককৃত কহিনুর আকতার (২১) হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড মোচনীপাড়া এলাকার নুর আহাম্মদের মেয়ে ও সাজেদুল আলমের স্ত্রী।

