ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) এ হামলা চালায় সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আল মাসিরাহ নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সানায় এক মিলিটারি কলেজে সৌদি জোটের হামলায় এক বেসামরিক লোকসহ ৭০ টির মত ঘোড়া নিহত হয়েছে।
এ হামলাকে দেশটির প্রাণী অধিকার রক্ষা কর্মীরা ‘ঘোড়ার গণহত্যা’ বলে উল্লেখ করেছেন।

