তুরস্কে গত ১ মার্চ সে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমন কমাতে তখনই দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এবার ঈদের ছুটিতে করোনা যেন ছড়াতে না পারে, সেজন্য চারদিনের লকডাউন চলছে সে দেশে।
তুরস্কের ৮১ প্রদেশে গত শুক্রবার মধ্যরাত থেকেই কারফিউ চলছে। মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র রমযান মাসে রোযা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করছে তারা। ঈদের ছুটিতে করোনা সংক্রমন বাড়েত পারে। সে কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা বলেন, শনিবার পর্যন্ত এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন আক্রান্ত এবং চার হাজার তিনশ আটজন করোনায় মারা গেছে।
এতোদিন কেবল ৩১ টি প্রদেশে লকডাউন ছিল। ৬৫ বছরের ঊর্ধ্বে এবং ২০ বছরের কম বয়সীদের বাইরে বের হওয়ার ব্যাপারে আগে থেকেই কড়াকড়ি ছিল। এখন চারদিনের জন্য সারাদেশে লকডাউন চলছে।
তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন এবং মারা গেছে চার হাজার তিনশ আটজন।
সূত্র : তার্কিশ মিনিট

