দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ হাজার ৫৮৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২১ জন জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০১ জন। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ৪৩৩ জন। মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৪ জন। দেশের ৪৮ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২ হাজার ৫০৯ জন। এছাড়া নতুন মৃত্যু হয়েছে ২ হাজার ৮২৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৬১ জনে। (প্রতিবেদনটি লেখা পর্যন্ত)
অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ পর্যন্ত ২৩ লাখ ২ হাজার ২৭ জন। এদিকে, আক্রান্ত ও নিহতের সংখ্যার দিকে সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

