উইজডেনের বর্ষসেরা ১১ ছবি, রয়েছে বাংলাদেশের এক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন অ্যালমনাক ২০১৯ সালের উইজডেন এমসিসি বর্ষসেরা ১১ টি ছবির তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি ছবিও যা তুলেছেন জনপ্রিয় ইংরেজি দৈনিক, ‘ডেইলি স্টারের’ ফটোগ্রাফার রাজিব রায়হান।

বর্ষসেরা ছবি হয়েছে, হেডিংলিতে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে জয়সূচক রান নিয়ে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসের আইকনিক উদযাপন ফ্রেম বন্দী করা গেটি ইমেজের ফটোগ্রাফার গ্যারেথ কোপলে।

প্রথম পুরষ্কার জেতা কোপলি বলেন, ‘এটা সত্যি আনন্দের যে আমি এমসিসি উইজডেন বর্ষসেরা ছবির পুরষ্কার জিতেছি। এরকম কিছুর জন্য মনোনীত হওয়াটাই অনেক বেশি সম্মানের।’

রানার্স আপের পুরষ্কার জিতেছে যৌথভাবে দ্যা গার্ডিয়ানের ফটোগ্রাফার টম জেনকিনস ও কিরেন হ্যানলনস। জেনকিনস তুলেছেন ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ী ম্যাচে লর্ডসে গতবছর জস বাটলারের করা মার্টিন গাপটিলের রান আউটের ছবি।

আরেক রানার্স আপ পুরষ্কার বিজয়ী হ্যানলনস ড্রোন শটে তুলেছেন কুয়াশায় আচ্ছন্ন এক মিস্টি সকালে সোমারসেট কাউন্টি গ্রাউন্ডের ছবি।

তালিকার বাকি ৮ ছবির মধ্যে আছে গেটি ইমেজের কাই স্কোয়ারের তোলা ম্যাট হেনরির ফিল্ডিংয়ের সময় অদ্ভুত অভিব্যক্তি, গেটি ইমেজের ড্যান মুলানের তোলা কর্নওয়েলের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে সন্ধ্যাকালীন সময়ের একটি দৃশ্য।

ছিল অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েটেড প্রেসের ড্যারেন ইংল্যান্ডের কার্টিস প্যাটারসনের শ্রীলঙ্কার বিপক্ষে গ্যাবা টেস্টে নেওয়া দুর্দান্ত এক ক্যাচ, গেটি ইমেজের রব কিয়ানফ্লোনের হায়দ্রাবাদ স্টেডিয়ামের স্কোরারদের ছবি, রয়টার্সের অ্যান্ড্রু বয়ার্সের তোলা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মুহূর্ত।

এছাড়া গেটি ইমেজের স্কট বার্বারের বক্সিং ডে টেস্টের আগে সতীর্থদের নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের আলোচনা, ডেরেক পেইনের তোলা লন্ডনে বোটানিক গার্ডেন্সে এক দম্পতি ক্রিকেট ম্যাচ উপভোগের পাশাপাশি চা পানের দৃশ্য ও বাংলাদেশের রাজিব রায়হানের (ডেইলি স্টার) তোলা চট্টগ্রামের ফিশারি ঘাটের সেই ছবিটিও ছিল মনোনীত ১১ ছবির তালিকায়।

দেখে নেওয়া যাক উইজডেনের সেরা ১১ ছবি :