উত্তর কোরিয়াকে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুরোধ উপেক্ষা করেই উত্তর কোরিয়াকে ১০ লাখ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসেবে পাঠিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এভাবে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি চীনকেও বার্তা দেয়া হলো বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের বাস্কেট তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোতসুরবে। বহু বছর পরে তিনিই উত্তর কোরিয়ায় নিযুক্ত প্রথম আইএফএস অফিসার। হইচই পড়ে গিয়েছিল সে দিনের ঘটনায়।

গতকাল পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর।

মানবিকতার খাতিরে ভারত ১০ লাখ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের।’’ সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু-এর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসে ভারত। তার পরেই এই সিদ্ধান্ত।

কূটনীতিকদের মতে, দিল্লির এই পদক্ষেপ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া, বিশ্বের সব দেশের পাশেই ভারত রয়েছে। সেই সঙ্গে বিশেষ বার্তা দেওয়া উত্তর কোরিয়ার বন্ধু-দেশ চীনকে।