উলিপুরে করোনা শনাক্ত আরও ২, মোট ৪ জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের উলিপুরে নতুন করে আরও দুই জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো চার জনে। আক্রান্তদের মধ্যে একজন গাজীপুর ও অপরজন নারায়ণগঞ্জ ফেরত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের গার্মেন্টস কর্মী (৪৮) গত ২৫ এপ্রিল বাড়িতে আসেন। এরপর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দিলে গত ১০মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন।

অপরদিকে, পার্শ্ববর্তি দুর্গাপুর ইউনিয়নের যমুনা ফকিরপাড়া গ্রামের এক যুবক (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ৪ মে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসলে ৯ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার (১৬ মে) আইইডিসিআর এর ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, শনিবার রাতে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই দুই যুবকের করোনা আক্রান্তের ফলাফল আসে।

আমরা রাতেই আক্রান্তদের বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন ঘোষনা করেছি। রবিবার (১৭ মে) আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় ১শ ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৫ জনের ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে ৭১ জনের নেগেটিভ ও ৪ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। বাকী ৪২ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি