উল্টো ব্যাটে রান নিয়ে আলোচনায় মঈন পুত্র


উল্টো ব্যাটে রান নিয়ে আলোচনায় মঈন পুত্র

পাকিস্তান জাতীয় দলের অপরিহার্য অঙ্গ ছিলেন মঈন খান। আর তার ছেলেই কিনা এমন উপহাসের শিকার?

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটরসের সঙ্গে করাচি কিংসের ম্যাচে উল্টো করে ধরা ব্যাট নিয়ে রান নিলেন মঈন খানের ছেলে আজম খান।

ব্যাট সোজা করে ধরার বদলে ব্যাটের পিছন দিক হাতে ধরে হাতলের দিক মাটিতে ঠেকিয়ে রান-আউট থেকে রক্ষা পান তিনি।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত। ওই ঘটনা নিয়ে ঠাট্টা-তামাশায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

ভিডিও:

https://twitter.com/i/status/1231596834709295104