ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে উন্নীত হয়। ২৫ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৫ দশমিক ৭৩ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০।
এদিকে ১৮ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৮ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৩৬ হাজার ৭১২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫০২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৪৪ কোটি ৩৫ লাখ ১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত ছিল ৫৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ দশমিক ৪৬ পয়েন্টে উন্নীত হয়। ২৫২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৮৮ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৪২২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৮৬৭ টাকা।