দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেমদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৩ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৯৮ দশমিক ৪৩ পয়েন্টে। ১৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৪১ দশমিক ১৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।
এদিকে ৭ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ২ লাখ ৮৫ হাজার ১৫২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ৬০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৩ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৩৬ দশমিক ৫১ পয়েন্টে উন্নীত হয়। ১৪৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩২০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৫১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৫ কোটি ২৮ হাজার ৪৬ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।
