সম্প্রতি নিউ ইয়র্কের করোনা ভাইরাসের ভয়াল থাবায় থমকে গেছে বিশ্বের জনজীবন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এক লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।অত্যাবশ্যকীয় পণ্যের দোকানে গিয়েছিলেন এক নারী। দোকানে ঢুকেই হাঁচি পেয়ে যায় তার। হাঁচি দিতেই পুলিশে ফোন করেন দোকান মালিক। ওই নারীর করোনার উপসর্গ রয়েছে বলে পুলিশকে জানান তিনি। পুলিশ এসে ওই নারীকে নিয়ে যায়।
জানা গেছে, প্রায় ২৬ লক্ষ টাকার সামগ্রী দোকান থেকে সরিয়ে দেন ওই বিক্রেতা। পুলিস এসে ওই নারীকে নিয়ে দোকান থেকে বের হতেই তিনি দোকানের যে যে অংশে গিয়েছিলেন সেই অংশের পণ্যসামগ্রী ছুঁড়ে ফেলে দেন ওই দোকানদার।
এদিকে, মার্কিন স্বাস্থ্য কর্মীরা দিনরাত এক করে সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে চলেছেন। প্রাণঘাতী করোনার প্রতিষেধক আবিষ্কারে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন মার্কিন বিজ্ঞানীরা। কিন্তু এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায়নি।
পেপারস লাইফ/আন্তর্জাতিক ডেস্ক

