সম্প্রতি সৌদির ৩৭ নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকায় আদালত এই রায় দিয়েছে। তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হলে ২ জনের মৃতদেহ ক্রেনে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরোচ্ছেদ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।’
শুধু এ বছরেই দেশটিতে কমপক্ষে ১০০ জনের শিরোচ্ছেদ করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৪৯।

