হজ্জযাত্রী, হজ্জ অফিস ও হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব’এর সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ভিসা সমস্যায় রয়েছেন প্রায় ৬৭ হাজার হজ্জযাত্রী। এখনও টিকিট সংগ্রহ না হওয়ায় তাদের সৌদি আরব যাত্রা অনিশ্চিত। এ সমস্যার সমাধান না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
এ বিষয়ে হাব’এর মহাসচিব শাহাদাত হোসাইন জানিয়েছেন, হজ্জযাত্রীদের ভিসা সমস্যার সমাধানে গুরুত্বের সাথে কাজ করছে হাব। এ ব্যাপারে কোনো গাফিলতি পাওয়া গেলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাজি কল্যাণ পরিষদের সভাপতি ড. আবদুল আল নাসের বলেছেন, সকল হজ্জযাত্রীকে হজ্জে নিতে হবে। তা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
তবে হজ কর্মকর্তারা বলছেন, মোয়াল্লেম ফি, দ্বিতীয়বার হজ্জ করতে ইচ্ছুক ব্যক্তিদের অতিরিক্ত ফি নিয়ে যে সমস্যা চলছে তা সমাধান হলেই অতিরিক্ত ফ্লাইট চালিয়ে হজ্জযাত্রীদের সৌদি আরব পৌঁছে দেওয়া হবে।
তারা জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে ফ্লাইট সিডিউল হেরফের হলেও বাতিল হবে না। সবাই হজ্জে যেতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভিসা জটিলতায় যাত্রী সংকটে একের পর এক বিমানের নির্ধারিত হজ্জ ফ্লাইট বাতিল হচ্ছে। হজ্জ ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত ১৯টি ফ্লাইট বাতিল করেছে বিমান।
আজ শনিবার নির্ধারিত কয়েকটি ফ্লাইট ছেড়ে গেলেও রাতের ফ্লাইটের বেশিরভাগ যাত্রীর টিকিট এখনো নিশ্চিত হয়নি। তবে হাব জানিয়েছে, যথাসময়েই টিকিট পাবেন হজ্জযাত্রীরা। এছাড়া রিপ্লেসমেন্ট কোটা আরও বাড়ানোর দাবি হাবের।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন
