এবার অসহায়-দুস্থ মানুষদের পাশে পান্না ঘোষ



এবার অসহায়-দুস্থ মানুষদের পাশে পান্না ঘোষ

করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। অঘোষিত এ লকডাউনে সবচেয়ে বিপদে পড়েছেন দিনমজুররা। অসহায় সেসব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তারকারা। সাধারণ মানুষেরাও সাহায্য করছেন নিজেদের সামর্থ থেকে।

বার করোনাভাইরাসের কারনে অসহায়-দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় পান্না ঘোষ।

রাজশাহীতে নিজ বাসার আশে-পাশে ২শ পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে পান্না লিখেছেন, ‘এখন পরিস্থিতি মোটেও ভালো নয়। কেউ কাজের জন্য বাইরে বের হতে পারছে না। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা যেনো সচেতন হই। আমাদের সবার সচেতনতা এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে পারে।’

লাল সবুজের জার্সি গায়ে পান্না ২৮টি ওয়ানডে ও ৪০টি টি-২০তে অংশগ্রহণ করেছেন।