এবার স্থগিত হল বিমানের লন্ডন-ম্যানচেষ্টার ফ্লাইট



এবার স্থগিত হল বিমানের লন্ডন-ম্যানচেষ্টার ফ্লাইট

করোনা আতঙ্কে লন্ডন-ম্যানচেষ্টার ফ্লাইটও স্থগিত করলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৩০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এ কথা জানান।

এর আগে ৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে ১৫টিই বন্ধ হয়ে গেলেও টিকে ছিল শুধু লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট।

অবশেষে সেই দুটি ফ্লাইটও এক সপ্তাহের জন্য স্থগিতের মধ্যে দিয়ে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটির সব রুট আপাতত বন্ধ হয়ে গেল।