পাকিস্তান সফরের প্রথম দুই দফায় লাহোর ও রাওয়ালপিন্ডি না গেলেও আলোচনা চলছিলো এপ্রিলে করাচীতে একমাত্র ওয়ানডে ও টেস্ট খেলতে যাবেন মুশফিকুর রহিম। কিন্তু সেটা আর হলো না।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও কোচ রাসেল ডমিঙ্গোকে মুশফিক নিশ্চিত করেছেন তিনি এবারও পাকিস্তান সফরে যাবেন না।
এবিষয়ে মিনহাজুল আবেদীন জানান, ‘পাকিস্তানে যাওয়ার ব্যাপারে মতামত জানতে আমরা মুশফিককে ডেকেছিলাম। সে বলে দিয়েছে, যাবে না।
গুঞ্জন হচ্ছে, পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ দেয়া হতে পারে মুশফিককে। পাকিস্তানে যাদের যাওয়ার সম্ভাবনা বেশি, গুরুত্ব দেওয়া হবে না কি তাদের।
তবে মিনহাজুল সেটি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘মুশফিক পাকিস্তান না গেলেও কাল (আজ) খেলবে।’

