কথা দিলেন মমিনুল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সাদা পোশাকে বাংলাদেশ দলের করুণ চিত্র কারো অজানা নয়। টানা ছয় টেস্টে পরাজয়, যার তিনটিতেই ইনিংস ব্যবধানে। শেষ পাঁচ টেস্টে নেই কোনো সেঞ্চুরি। দলীয়, ব্যক্তিগত – সব জায়গায় ব্যর্থ বাংলাদেশ।

এই সময়ের মধ্যে দেশের মাটিতে আফগানিস্তানোর মতো দলের কাছে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।

সেই ব্যর্থতা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কেউ না কেউ সেঞ্চুরি করবেই বলে কথা দিলেন টাইগার অধিনায়ক মমিনুল হক।

আজ শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় দেখুন খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার কাজ করছি। খুব শিগগির, কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।’

মুমিনুল হক আত্মবিশ্বাসী, এবার জিম্বাবুয়ের বিপক্ষে তারা রানখরা কাটিয়ে উঠবেন, ‘আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’

নিন্দুকরা বলছেন, জয়খরা ঘুচাতেই ‘বিপদের বন্ধু’ দুর্বল দল জিম্বাবুয়েকে ডেকে আনা। সেই সাথে তাল মিলিয়েই যেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘুরে দাড়ানোর ইঙ্গিত বাংলাদেশ দলপতির।