করোনার কারণে এবার স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। এবার অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ করে দিয়েছে বিসিবি।
আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা খুব একটা নেই।’
শুরুতেই এই সিদ্ধান্ত না নেওয়ার ব্যাখ্যায় নাজমুল বলেছেন, ‘কিছু কিছু পরিস্থিতি বদলাচ্ছে। প্রথমে মনে হয়েছে খেলোয়াড়রাও খেলতে চাচ্ছে, ক্লাবও চাচ্ছে। কিন্তু এখন ভিন্নমতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির যদি উন্নতি হয়, তাহলে অবশ্যই আমরা সেই খেলা শুরুর তারিখ ঘোষণা করব।’
সেইসাথে করোনা প্রাদুর্ভাবে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন পাপন। এসময় তিনি বলেন, ‘শুধু খেলোয়াড়দের না, প্রত্যেক মানুষের সতর্ক থাকা উচিত করোনাভাইরাস নিয়ে। কাজেই এখন ক্রিকেট খেলার পরিস্থিতি না।

