করোনা আক্রান্ত নতুন দুইজন ভালো আছেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে করোনায় আক্রান্ত আরও দুই প্রবাসীকে শনাক্ত করা হয়েছে।

এই দুইজন ইতালি ও জার্মানি থেকে আসা রোগী বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইতালি ও জার্মানপ্রবাসী দুই বাংলাদেশি নাগরিকও বর্তমানে ভালো আছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছরের কিছু বেশি। সম্প্রতি বিদেশফেরত এ দুজনের জ্বর ও সর্দি ছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী ওই ব্যক্তি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান।

নতুন এই দুজন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে আগের তিনজন সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়াও এর আগে এ বিষয়ে শনিবার রাত ৯টায় ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আক্রান্ত দুজন আগেই বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে একজন হোম কোয়ারেনটাইনে এবং একজন আইসোলেশনে ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দুজনের দেহে করোনা উপস্থিতি চিহ্নিত করে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ইতালি থেকে আসা ১৪২ জনসহ আশকোনার হজক্যাম্পে ১৮৪ জন কোয়ারেনটাইনে আছেন। এদের মধ্যে ইতালি ফেরতদের কাল সকালে সরকারের নিজস্ব ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেওয়া হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর এদের সবাই ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে থাকবে।”