করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।