করোনা আক্রান্তে আরো দুই জনের মৃত্যু, মোট ১৭০


করোনায় আক্রান্তের রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। একজনের বয়স ৬০ ঊর্ধ্ব এবং অন্যজনের ৫৫ ঊর্ধ্ব। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন।

সেইসাথে গত ১ দিনে নতুন করে আরও ৫৭১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩১ জনে। আজ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩ জনের।

এছাড়াও নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থের সংখ্যা ১৭৪ জন। দেশে বর্তমানে প্রতিদিন ৩১ টি ল্যাব থেকে করোনা পরীক্ষা করা হচ্ছে।

আজ শুক্রবার (১ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ৩৫ জন।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জন।

বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭৫৪ জনের মধ্যে। এদের মধ্যে ১৯ লাখ ৮৩ হাজার ৮১০ জন। এবং ৫০ হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৫৬ জন।